টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে এক ম্যাচে ৩০০ রান হৃদয়ের
সূত্র: বাংলাদেশ প্রতিদিন · ৯ নভেম্বর, ২০২৬

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রান নিয়ে অপরাজিত রয়েছেন হৃদয়। প্রথম ইনিংসের ২৪২ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসের ৬২ রান যোগ করে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৪।
