শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ
সূত্র: বাংলাদেশ প্রতিদিন · ১১ নভেম্বর, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর অধিনায়কত্বে শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। তবে বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।
ট্যাগ: বাংলাদেশহামজা চৌধুরীফুটবল

